ইতালি গরিঝিয়া মনফালকনে যুবলীগের উদ্যোগে স্মরণসভা ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

নাসরিন ইসলাম, ইতালি: বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্মমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সিলেট সিটি কর্পোরেশেন এর সাবেক মেয়র বদর উদ্দীন আহমেদ কামরান ও শরিয়তপুর নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী রাড়ী ও লিবিয়াতে ২৬ জন বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যু সহ সকল আওয়ামী লীগ পরিবারের ব্যক্তিবর্গের রুহের মাগফেরাত কামনা করে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ইতালি মনফালকনে শহরে বাদ দুপুর ইতালি আওয়ামী লীগের সম্মানিত সদস্য মজনু দেওয়ান সাহেব এর বাসায় ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হয়েছে স্মরণ সভা ও দোয়া মাহফিল, উক্ত সভায় মনফালকনে গরিঝিয়া আওয়ামী যুবলীগের নেতা শফিকুল ইসলাম মাজহারুল এর সভাপতিত্বে সোহাগ মুন্সি ও মামুন আল রশিদ এর যৌথ পরিচালনায় সভার শুরুতে স্থানীয় মসজিদের ইমাম, ইসলামের উপর তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং সকল মৃত্যু বরণকারী বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

Manual8 Ad Code

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম সোহাগ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগার কেন্দ্রীয় কমিটি, মনফালকনে গরিঝিয়া শাখা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন (তপন), মনফালকনে গরিঝিয়া শাখার আওয়ামী লীগের নেতা মুহাম্মদ সারোয়ার কাওসার,মনফালকনে গরিঝিয়া আওয়ামী যুবলীগের নেতা আব্দুর রাফিক (লিটন),মোঃ আসরাফ উদ্দিন, মোঃ জনি মিয়া, মোঃ সুজন হাওলাদার, জাকির হোসেন, মোঃ শাহিন মৃধা,মোঃ মোস্তাক, সাইদুর রহমান, মাহবুব আলম, এম ডি শফিকুল ইসলাম, হাজী শহিদুল্লাহ মিয়া, রফিকুল ইসলাম (বাবুল), মোঃ গোলাম আজম, বিল্লাল মিয়া, জিল্লু মিয়া,বাকের মিয়া, মোঃ সুমন বকশি,নরুল হক বেপারী, হোসাইন আরিফ, ইলিয়াছ সরদার, সোলাইমান খান,সাইদুল আলম (রুবেল),মানিক মোল্লা , সুজন ফকির,মোঃ সগির আহমেদ, আবু রাফা বেলাত (বাপ্পি), বাবু দেওয়ান, সিরাজ রাড়ী, মোমেন আহমেদ ভূইয়া, হোসেন ঢালি, খন্দকার সাজ্জাদ, হোসেন পেদা, বাবু মোল্লা, আব্দুর রসিদ সহ ইতালি মনফালকনে আওয়ামী লীগ, যুবলীগের নেতৃবৃন্দরা ছাড়াও মনফালকনে বসবাসরত নেতৃবৃন্দ ও অনেক প্রবাসী উপস্থিত ছিলেন।উপস্থিত নেতাকর্মীরা মৃত্যুবরণকারী নেতৃবৃন্দদের রাজনৈতিক কর্মকান্ডের কথা স্মরণ করেন এবং তাদের মৃত্যুতে গোটা আওয়ামী পরিবার যে শূন্যতা তৈরী হয়েছে তা পূরণ হবার নয়।দোয়া মাহফিলে উপস্থিত সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দদের মধ্য শোকের ছায়া বিরাজ করছিল।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code