ইন্টারপোলের কাছে ইরানের চিঠি: ট্রাম্পকে গ্রেপ্তারের আবেদন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ৪৮ জন মার্কিন কর্মকর্তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করতে ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে ইরান। গত বছর জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইরানি বিচার বিভাগের মুখপাত্র গোলামহোসেন ইসমাইলি জানান, সোলেইমানি হত্যায় জড়িত ট্রাম্পসহ ৪৮ মার্কিন কর্মকর্তাকে গ্রেফতার করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে চিঠি দিয়েছেন তারা। ইসমাইলি বলেন, এই অপরাধের আদেশদাতা এবং বাস্তবায়নকারীদের ধরে সাজা দিতে বদ্ধ পরিকর ইসলামিক প্রজাতন্ত্রী ইরান। ২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি। এ হত্যাকাণ্ডের আদেশ দিয়েছিলেন ট্রাম্প নিজেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code