ইফতারের জন্য ছোলা ভুনা তৈরির রেসিপি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : ইফতারে ছোলা ভুনা না থাকলে কি চলে! কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় বাইরে থেকে কিনে আনা ছোলা ভুনা পরিবেশন করা হচ্ছে ইফতারে। বাইরে তৈরি খাবার বাড়ির খাবারের মতো স্বাস্থ্যকর হবে না। তাই স্বাস্থ্যের দিকে নজর রাখতে বাড়িতেই তৈরি করুন ছোলা ভুনা। চলুন জেনে নেওয়া যাক সুস্বাদু ছোলা ভুনা তৈরির সহজ রেসিপি—

Manual5 Ad Code

উপকরণ

ছোলা ১ কাপ, পেঁয়াজ কুচি ১-৪ কাপ, টমেটো কিউব করে কাটা ২ টি, কাঁচা মরিচ কুচি ২ টি, তেল ৩ টেবিল চামচ, ধনে গুঁড়া ২ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ। এ ছাড়া লেবুর রস দেড় চা চামচ, রসুন বাটা ১ চা চামচ আদা, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, বিট লবণ ১ চিমটি, ধনেপাতা কুচি পরিমাণমতো।

Manual6 Ad Code

প্রণালি

Manual2 Ad Code

ছোলাগুলো আগের দিন রাতে পানিতে ভিজিয়ে রাখুন। ভিজে ফুলে উঠলে ধুয়ে নিয়ে সামান্য লবণ ও হলুদ গুঁড়া ছোলা সেদ্ধ করে নিন। চুলায় কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে গরম করে আদা-রসুন বাটা দিন। একটু লালচে হয়ে এলে এতে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ কুচি নরম হয়ে এলে বাকি সব মসলা দিয়ে সামান্য পানি দিয়ে কষাতে থাকুন।

Manual2 Ad Code

কষানো হলে তাতে টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে ছোলা ঢেলে দিন। ভালোমতো নাড়াতে থাকুন মসলা মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত। এরপর লেবুর রস দিয়ে ভালো করে নেড়ে ওপরে ধনেপাতা কুচি ছিটিয়ে নামিয়ে নিন। ইফতারে পরিবেশন করুন সুস্বাদু ছোলা ভুনা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code