ঘরেই বানিয়ে নিন দোকানের মতো সিঙ্গাড়া, রইলো রেসিপি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্ক: বন্ধুদের সঙ্গে চায়ের আড্ডা কিংবা বিকেলের নাস্তায় অনেকেই সিঙ্গাড়া খেতে পছন্দ করেন। এবার বাড়িতেই বানিয়ে ফেলুন জিভে জল আনা সিঙ্গাড়া। নিম্নে রইলো রেসিপি।

Manual7 Ad Code

উপকরণ

ময়দা: ২ কাপ

মৌরি: ১/২ চা চামচ

জিরে:১/২ চা চামচ

মেথি: ১/২ চা চামচ

পেঁয়াজ: ২ টি

Manual3 Ad Code

মরিচ: ৪-৬ টি

আদা বাঁটা: ২ চা চামচ

Manual5 Ad Code

জিরে গুঁড়ো: ১ চা চামচ

দারচিনি গুঁড়ো: ১ চা চামচ

কালো জিরে: ১ চা চামচ

আলু: ৫০০ গ্রাম

লবণ: স্বাদ মতো।

প্রণালি

১। প্রথমে আলু ছোট ছোট টুকরো করে কেটে নিন।

২। কড়াইতে তেল গরম করতে দিন। তেল গরম হয়ে এলে মৌরি, জিরে ও মেথি একসঙ্গে মিশিয়ে ফোড়ন দিন।

৩। এবার পাত্রে পেঁয়াজ, মরিচ, আদা ও তেজপাতা দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ কিছুটা লাল হয়ে এলে আলুগুলি দিয়ে দিন।

৪। একটু ভাজা হলে স্বাদ মতো নুন ও আধ কাপ জল দিয়ে ঢেকে মৃদু আঁচে রান্না করুন। আলু সিদ্ধ হয়ে এলে হাতা দিয়ে একটু ভাল করে নাড়ুন যাতে আলুগুলি ভেঙে যায়।

৫ জিরে ও দারচিনির গুঁড়ো দিয়ে নামিয়ে নিন।

৬। কালো জিরে, পরিমাণ মতো তেল, লবণ ও আধ কাপ পানি দিয়ে ময়দা মেখে ঘণ্টা খানেক রেখে দিন। শক্ত হয়ে এলে মণ্ড তৈরি করুন।

৭। উপবৃত্তের আকারে বেলে নিয়ে মাঝ বরাবর কেটে দুই টুকরো করুন। এক একটি টুকরো পানের খিলির মতো করে নিয়ে আলুর পুর ভরে দিন। খোলা মুখটি ঠোঙার মতো করে আটকে দিন অল্প পানি দিয়ে।

৮। কড়াইতে দেড় কাপ তেল মাঝারি আঁচে গরম করতে থাকুন। অতিরিক্ত আঁচে সিঙ্গাড়ার আকার নষ্ট হয়ে যায়। মধ্যম আঁচে ১৫-২০ মিনিট ভাজুন। লালচে হয়ে এলে তুলে নিয়ে পরিবেশন করুন গরম গরম।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code