পুতিনের সঙ্গে বৈঠক করবেন আইএইএ প্রধান

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি। জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বুধবার (৬ মার্চ) রাশিয়ার দক্ষিণে সুচি শহরে এই বৈঠক হবে বলে জানিয়েছে ক্রেমলিন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পুতিনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করে রাফায়েল গ্রোসি সোমবার বলেন, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে রাশিয়ার পরিকল্পনা কী সেই বিষয়ে আলোচনা করা হবে।

Manual6 Ad Code

দক্ষিণ-পূর্ব ইউক্রেনে অবস্থিত ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝিয়া। গত ১৮ মাসে এটির বাহ্যিক পাওয়ার লাইন আটবার বিচ্ছিন্ন হয়েছে। তাছাড়া এটিকে ডিজেল ব্যবহারে বাধ্য করা হচ্ছে। বর্তমানে প্রধান পাওয়ার লাইনগুলোর একটি কাজ করছে। আর বাকি ছয়টি বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে আইএইএ বলছে, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অবস্থা দিন দিন অনিশ্চিত হয়ে পড়ছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code