

কাজী লিটন / মাহফুজ সেলু / মোহাম্মদ শিহাব : প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজানে ইফতার কালচারে ব্যস্ত সময় কাটাচছেন প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ । নিউইয়রক, নিউজারসি, কানেকটিকাট, মিশিগান, ক্যালিফোরনিয়া সহ দেশের সব কটি স্টেটে থাকা বাংলাদেশী কমিউনিটিতে ইফতার ও সেহরি পার্টি করে জমজমাট অবস্থা । 
কাজের ফাঁকে প্রবাসীদের মিলনমেলা স্থল নিউইয়রকের জ্যাকশন হাইটস, জামাইকা হিল সাইড এলাকা, ব্রংকসের বাংলাবাজার, মিশিগানের ওয়ারেন ও হেমট্রামেক শহরের বিভিন্ন রেস্টুরেন্টে ও পার্টি হলে প্রতিবারের মত এবারও ইফতার মাহফিলের আয়োজন চলছে । জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা, বাংলাদেশ সোসাইটির মত বড় বড় সংগঠনের পাশাপাশি বিভিন্ন জেলা ও উপজেলা ভিত্তিক সামাজিক সংগঠনগুলোর ইফতার মাহফিল আয়োজন হয়ে থাকে । সেই সাথে নিউইয়রক নিউজারসি কানেকটিকাট বাফেলো মিশিগান সহ দেশের সব কটি মসজিদে মাহে রমজানে ইফতারের ব্যবসথা থাকে । একে এক অনন্য সামাজিক মিলন মেলা হিসেবে অবহিত করা হয় । রমজান কে ঘিরে প্রবাসী বাংলাদেশী সহ আমেরিকায় বসবাসরত অন্যান্য জাতিগোষঠীর মুসলমান সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাহে রমজানের তারাবী ইফতার সেহরি পালন করছেন । মেসাচুসেটস স্টেটের বুস্টন সিটির বাংলাদেশী কমিউনিটি নেতা ওমর ফারুক সামি বলেন, মাহে রমজান এলে আমরা কমিউনিটিতে একটু বেশি ব্যসত হই । কাজের পাশাপাশি সামাজিক দায়িত্ব থেকে আমরা ইফতার মাহফিলের সংস্কৃতি ধরে রাখছি ।
নিউজারসির আটলান্টিক সিটির কাউন্সিল এট লারজ সুহেল আহমেদ বলেন, আমেরিকায় বাংলাদেশী কমিউনিটির গোড়াপত্তন থেকেই ইফতার পার্টির রেওয়াজ চলে আসছে । প্রতিটি সংগঠনের ইফতার মাহফিল প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয় । মিশিগানের হেমট্রামেক সিটির কাউন্সিল মেম্বার নাঈম চৌধুরী বলেন, রহমত মাগফেরাত ও নাজাতের মাস মাহে রমজানকে ঘিরে আমাদের কমিউনিটিতে আনন্দ বয়ে যায় । সারাদিন রোজা রেখে পরিবারের সাথে ইফতার করে বা ইফতার মাহফিল আয়োজন করে আমরা আমাদের সম্প্রীতির বন্ধন কে ধরে রেখেছি ।