ইভ্যালি আবার চালুর আবেদন সাবেক চেয়ারম্যান শামীমার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পুনরায় চালু করার বিষয়ে আদালতের নির্দেশে গঠিত বোর্ডের কাছে আবেদন করেছেন প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন। একই আবেদনে শামীমা এবং তার মা ও বোনের স্বামীকে পরিচালনা বোর্ডে অন্তর্ভুক্ত করারও অনুরোধ জানানো হয়েছে। বুধবার (১০ আগস্ট) শামীমা নাসরিনের পক্ষে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এ আবেদন করেন। এছাড়া হাইকোর্টেও আরেকটি আবেদন করা হয়েছে। ওই আবেদনে ইভ্যালির প্রতিষ্ঠাতা মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে যেন অযথা মামলা দিয়ে হয়রানি না করা হয়, তার নির্দেশনা চাওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code