ইভ্যালি পরিচালনায় সাবেক বিচারপতিকে প্রধান করে বোর্ড গঠন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

অন্য সদস্যরা হলেন- সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, মাহবুবুল করিম, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফখরুদ্দিন আহম্মেদ, আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।

গত ১২ অক্টোবর বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ ইভ্যালি পরিচালনার জন্য কমিটি করে দেওয়ার কথা বলেন। এ বিষয়ে বুধবার (১৩ অক্টোবর) হাইকোর্টের আদেশ দেওয়ার কথা ছিল। পরে আদেশের দিন পেছানো হয়।

Manual8 Ad Code

গত ৩০ সেপ্টেম্বর এক আদেশে ইভ্যালির নথিপত্র ১২ অক্টোবরের মধ্যে আদালতে দাখিল করতে রেজিস্ট্রার জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই অনুযায়ী গতকাল সব নথি দাখিল করা হয়। আইনজীবী তাপস কান্তি বল জানান, সব নথি দাখিল করা হয়েছে।

Manual4 Ad Code

যেহেতু এ কোম্পানিটির দুই জন মালিকই জেলে, তাই একটি কমিটি গঠনের অভিপ্রায় ব্যক্ত করেছেন। যে কমিটিতে একজন অবসরপ্রাপ্ত বিচারক, অবসরপ্রাপ্ত সচিব, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও একজন আইনজীবী থাকতে পারেন। এ বিষয়ে বুধবার আদেশ দেবেন হাইকোর্ট।

Manual8 Ad Code

এর আগে এক গ্রাহকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২২ সেপ্টেম্বর ইভ্যালির সব ধরনের সম্পদ বিক্রি এবং হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code