ইমরানের দলের শীর্ষ নেতাদের গ্রেফতার

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

Manual2 Ad Code

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) বেশ কিছু শীর্ষনেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে গ্রেফতারের একদিন আগে ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভ করে দলটি। সেখান থেকে এক মাইল দূরে কিছু মানুষের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে পুলিশ এই গ্রেফতার অভিযান চালায়।

Manual5 Ad Code

গ্রেফতার নেতাদের মধ্যে আছেন পিটিআইয়ের প্রেসিডেন্ট ব্যারিস্টার গওহর খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দলটির প্রেসিডেন্টকে পুলিশ তার গাড়ি থেকে বের করে নিচ্ছে। তারপর তাকে একটি পুলিশ স্টেশনে হাজির করা হয়।

Manual6 Ad Code

এক বিবৃতিতে পিটিআই বলেছে, দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে ঘেরাও অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এ সময় গ্রেফতার করেছে অনেককে। তবে কতজনকে গ্রেফতার করা হয়েছে, তা প্রকাশ করেনি তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code