লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর পূর্তিতে মিট দ‍্যা প্রেস অনুষ্ঠিত ।

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ মাস আগে

Manual3 Ad Code

লন্ডন থেকে মির্জা আবুল কাসেম:যুক্তরাজ্যের পূর্বলন্ডনে ঐতিহ‍্যবাহী ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর পূর্তিতে আগামী ৫ ও ৬ সেপ্টেম্বরের দুইদিন ব্যাপী অনুষ্ঠানকে সামনে রেখে মিট দ‍্যা প্রেস অনুষ্ঠিত হয়।

 

Manual8 Ad Code

শুক্রবার (৩১ জুলাই) বাদ জুম্মা পূর্ব লন্ডনের ব্রিক লেইন জামে মসজিদের আতাউর রহমান চৌধুরী কনফারেন্স হলে— মিট দ‍্যা প্রেসে লিখিত বক্তব্য পাঠ করেন, ব্রিক লেইন জামে মসজিদ সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের পক্ষে মোহাম্মদ হরমুজ আলী।

এ সময় ধন‍্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন মসজিদ কমিটির পক্ষে হামিদুর রহমান চৌধুরী ও হেলাল উদ্দিন।

Manual3 Ad Code

 

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সাজ্জাদুর রহমান। মোনাজাত পরিচালনা করেন- মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম।

Manual6 Ad Code

 

মিট দ‍্যা প্রেসে মঞ্চ উপস্থিত ছিলেন- লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, এনটিভি ইউরোপের পরিচালক মোস্তফা সারোয়ার বাবু, ব‍্যবসায়ী রফিক হায়দার, কমিউনিটি এক্টিভিস্ট নজরুল ইসলাম, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট মুহাম্মদ শাহেদ রাহমান এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি আকরামুল হোসেন প্রমুখ।

 

মিট দ‍্য প্রেসে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্রিক লেন জামে মসজিদ সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের পক্ষে মোহাম্মদ হরমুজ আলী ।

 

Manual7 Ad Code

লিখিত বক্তব্যে তিনি বলেন- ১৯৭৬ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত ব্রিক লেন জামে মসজিদ ট্রাস্ট এবছর (১৯৭৬-২০২৬) ৫০ বছরে পদার্পণ করেছে। লন্ডনে আমাদের মুরুব্বিদের প্রতিষ্ঠিত ঐতিহাসিক এ ধর্মীয় প্রতিষ্ঠানটির সুদীর্ঘ এই পথচলা এবং অগ্রযাত্রাকে আমরা কমিউনিটির সকলকে নিয়ে উদযাপন করতে সকলের আন্তরিক সহযোগিতা চাই।

আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার এবং ৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার ব্রিক লেন মসজিদেই দুদিন ব‍্যাপী এই সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান উদযাপন করা হবে। এই ৫০ বছর পূর্তি উদযাপনে আমরা আপনাদের সকলের আন্তরিক সাহায্য ও সহযোগিতা কামনা করছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code