ইমরানের বিরুদ্ধে কথা বলে তালেবান হুমকির মুখে পিপিপি প্রধান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ইমরানের বিরুদ্ধে কথা বলে তালেবান হুমকির মুখে পিপিপি প্রধানপাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও বিলাওয়াল ভুট্টো জারদারি, ছবি: সংগৃহীত

Manual8 Ad Code

পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবানের (টিটিপি) সাবেক মুখপাত্র এহসানউল্লাহ এহসানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং মামলা দায়ের করার জন্য দেশটির কেন্দ্র সরকারের কাছে দাবি জানিয়েছে সিন্ধুর কৃষিমন্ত্রী মুহাম্মদ ইসমাইল রাহু। সম্প্রতি দেশটির বিরোধী দলীয় নেতা বিলাওয়াল ভুট্টো জারদারিকে সন্ত্রাসী হুমকি দেওয়ার পরে তিনি এ দাবি জানিয়েছেন। পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এহসান পরিচালিত একটি টুইটার অ্যাকাউন্ট থেকে বিলাওয়াল ভুট্টোকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বিলাওয়াল ভুট্টোকেও তার প্রয়াত মা বেনজির ভুট্টোর মতো পরিণতির মুখোমুখি হতে হবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code