ইমরান খানকে বাদ দিয়েই নির্বাচন সম্ভব: তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: পাকিস্তানে ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচন। সেই অনুযায়ী চলছে প্রস্তুতি। এই পরিস্থিতিতে তুমুল জনপ্রিয় কারাবন্দি নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বাদ দিয়েই অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব মনে করেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার। এ প্রসঙ্গে গত শুক্রবার বার্তাসংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারটি সোমবার এক প্রতিবেদনে প্রকাশ করেছে জিও নিউজ।

Manual8 Ad Code

তোশাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ৩ বছরের কারাদণ্ড ভোগ করছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। আরও শতাধিক মামলা ঝুলছে তার বিরুদ্ধে। বর্তমানে ইসলামাবাদের অ্যাটকো কারাগারে তিনি বন্দি। এমন বাস্তবতায় তার নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসছে।

সাধারণ নির্বাচন ঘনিয়ে আসার সাথে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কাকার বলেছেন, ‘ইমরান খানকে কারাবন্দী না করেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যারা ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বেআইনি কার্যকলাপে জড়িত ছিলেন তারা এখনও হাজতে।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code