ইমরান খানের জামিনের ৯ আবেদন খারিজ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: হিংসাত্মক বিক্ষোভের অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা ৯টি মামলায় জামিন আবেদন খারিজ করে দিয়েছেন ইসলামাবাদের স্থানীয় আদালত।

Manual5 Ad Code

ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) ইমরানের তিনটি জামিন আবেদন খারিজ করে দেন। এ ছাড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সোহেল ইমরান খানের গ্রেপ্তারপূর্ব জামিনের ৬টি আবেদন খারিজ করেছেন। ইমরানের বিরুদ্ধে খান্না এবং বারাকাহু থানায় এসব মামলা দায়ের করা হয়। খবর ডন ও জিও নিউজের।
সুপ্রিম কোর্টের রায়ের আলোকে ইমরান খানের জামিন মঞ্জুর করা হয়নি বলে জানিয়েছেন আদালত। বিচারক মোহাম্মদ সোহেল রায় ঘোষণা করে বলেন, অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে অপসারিত সাবেক প্রধানমন্ত্রী (ইমরান খান) মামলাসংক্রান্ত তদন্তে সহায়তা করলে সুবিধা হবে। যদিও তোশাখানা (পাকিস্তানের রাষ্ট্রীয় ভান্ডার) উপহারের জাল রসিদসংক্রান্ত একটি মামলায় ইমরান খানের স্ত্রী বুশরা বিবির অন্তর্বর্তীকালীন জামিন ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছেন আদালত।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code