ইরাকের গ্রামে আইএসের হামলা, নিহত ১১

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ 

ইরাকের পূর্বাঞ্চলের একটি গ্রামে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হামলা চালিয়েছে। এতে ১ নারীসহ ১১ জন নিহত হয়েছেন।

Manual4 Ad Code

মঙ্গলবার দিয়ালে প্রদেশে এ হামলার ঘটনা ঘটে।

ইরাকে অবস্থানরত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জয়েন্ট অপারেশনস কমান্ড এক বিবৃতিতে বলেছে, মুকদাদিয়া শহরের অদূরে আল-হাওয়াশা এলাকায় চালানো এ হামলায় অনেকে আহত হয়েছেন।

Manual2 Ad Code

অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাসোসিয়েটেড প্রেস ইরাকের সরকারি দুই কর্মকর্তার বরাতে বলেছে, আইএস সদস্যরা দুইজন গ্রামবাসীকে অপহরণ করে। কাঙ্খিত মুক্তিপণ না পাওয়ায় তারা গ্রামে হামলা চালায়। নিহত সবাই  সাধারণ নাগরিক বলেও খবরে উল্লেখ করা হয়েছে।

পুলিশ বলছে, অস্ত্রধারী হামলাকারীরা হামলা চালানোর জন্য বেশ কয়েকটি যানবাহন ও আধা স্বয়ংক্রিয় বন্দুক ব্যবহার করে।

Manual8 Ad Code

জয়েন্ট অপারেশনস কমান্ডের দাবি, হামলা চালিয়েছে আইএস। তবে আইএস এখনো এ হামলার দায় স্বীকার করেনি।

সম্প্রতি ইরাকে ভয়াবহ সব জঙ্গি হামলা চালানোর অভিযোগ রয়েছে আইএসের বিরুদ্ধে। দেশটির উত্তরাঞ্চলে প্রায়ই সেনাসদস্য ও পুলিশকে নিশানা করে হামলা চালায় তারা।

২০১৪ সালে ইরাকের বিভিন্ন এলাকা নিজেদের দখলে নেয় আইএস। ২০১৭ সালের শেষের দিকে জঙ্গি সংগঠনকে পরাজিত করার ঘোষণা দেয় ইরাক সরকার। আইএসবিরোধী এ লড়াইয়ে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের সহায়তা পায় দেশটি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code