ইরানকে ‘একশব্দে’ যে সতর্কবার্তা দিলেন বাইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্ক: ইসরাইলকে লক্ষ্য করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইরান হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল।

Manual6 Ad Code

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি মনে করেন ইসরাইলে হামলা চালাতে ইরান খুব বেশি দেরি করবে না। এ ধরনের পদক্ষেপ না নিতে ইরানকে সতর্ক করেছেন তিনি। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন এসব কথা বলেন।

Manual2 Ad Code

ইরানের প্রতি বার্তা কী—জানতে চাইলে বাইডেন একেবারে সংক্ষেপে বলেন, ‘ডোন্ট (হামলা নয়)’।

Manual1 Ad Code

১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের দূতাবাস প্রাঙ্গণে হামলা হয়। ওই হামলায় ইরান রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডারসহ সাত কর্মকর্তা নিহত হন। হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান।

১ এপ্রিলের এ হামলার ঘটনায় ইসরায়েল দায় স্বীকার করেনি। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে।

Manual6 Ad Code

ইরানের হামলার আশঙ্কাকে কেন্দ্র করে ভারত, ফ্রান্স, পোল্যান্ড ও রাশিয়ার মতো দেশগুলো তাদের নাগরিকদের ওই অঞ্চলে ভ্রমণ নিয়ে সতর্ক করেছেন। গতকাল জার্মানিও তাদের নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code