গোপন নথি ফাঁসের মামলায় বাজওয়াকে সাক্ষী চান ইমরান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্ক: রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের (সাইফার) মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার চলছে। ইমরান বলেছেন, দেশটির সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তাদের এ মামলার সাক্ষী হিসেবে চান তিনি।

দুর্নীতির একটি মামলায় তিন বছরের কারাদণ্ড হওয়ার পর গত সেপ্টেম্বর মাস থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন ইমরান খান। আদালতের নির্দেশে আদিয়ালা কারাগার চত্বরে আদালত বসিয়ে সাইফার মামলার শুনানি চলছে।

Manual4 Ad Code

আজ সোমবার কারাচত্বরে মামলার শুনানি চলাকালে অনানুষ্ঠানিক আলাপে ইমরান খান সাংবাদিকদের বলেন, ‘(এ মামলায়) জেনারেল বাজওয়া ও মার্কিন দূতাবাসের কর্মকর্তাদেরও সাক্ষী করব। ডোনাল্ড লুর (দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী) নির্দেশনায় জেনারেল বাজওয়াই সবকিছু করেছেন।’

Manual1 Ad Code

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচনের জন্য ভোট গ্রহণের দিন নির্ধারিত রয়েছে। গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপের সময় ইমরান খান বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বিজয়ী হবে বলে আশা করছেন তিনি।

Manual6 Ad Code

এই সময় ইমরান খান আরও দাবি করেন, নির্দিষ্ট একটি পরিকল্পনা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। কারাগারে কোনো জটিলতা হচ্ছে না বলেও জানান তিনি।

গত বছরের এপ্রিলে দেশটির পার্লামেন্টে বিরোধী দলগুলোর আনা অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান। এরপর তাঁর বিরুদ্ধে শতাধিক মামলা করা হয়েছে।

Manual7 Ad Code

দুর্নীতির একটি মামলায় গত আগস্টে তিন বছরের কারাদণ্ড হয় তাঁর। ইমরান খানের দাবি, বর্তমান পিএমএল–এন সরকার ও সেনাবাহিনীর চক্রান্তে উদ্দেশ্যমূলকভাবে এসব মামলা হয়েছে, যাতে আসন্ন নির্বাচনে তিনি অংশ নিতে না পারেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code