জেমিকে পেয়ে ফুটবলাররা আরো সিরিয়াস

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

বঙ্গবন্ধু স্টেডিয়ামে অন্যান্য দিনের চেয়ে কালকের দিনটা খেলোয়াড়দের কাছে অন্য মাত্রা দিয়েছে। অনেক দিন বাদে খেলোয়াড়রা কোচ জেমিকে পেয়েছেন। যেন বাবার ফেরা। খেলোয়াড়দের কাছে জেমি ডে কখনো বাবা, কখনো ভাই-বন্ধু আবার কখনো ক্লাসের কঠিন শিক্ষক।

প্রায় ১০ মাস পর খেলোয়াড়রা কোচকে কাছে পেয়ে বাড়তি আনন্দ। সবাই যেন আরো বেশি ক্লাসের মনযোগি ছাত্র। আর জেমির প্রথম অনুশীলনের দিনে সংবাদ মাধ্যমেরও ভীড় পড়ল অনুশীলন সেশনে। করোনার কারনে জেমি বাড়ি চলে গিয়েছিলেন। সামনে বাংলাদেশ এবং নেপাল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। আগামী ১৩ এবং ১৭ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। সেই খেলা নিয়েই বাংলাদেশের প্রস্তুতি।

Manual6 Ad Code

জেমিকে পেয়ে সাংবাদিকরাও খুশি। তাদের সঙ্গেও জেমি কুশল বিনিময় করলেন বেশ আনন্দে। ফুরফুরে মেজাজে থাকা এমন পরিবেশে জেমি কথা কথা বললেন তার খেলোয়াড়দের নিয়ে। নেপালের বিপক্ষে প্রস্তুতি নিয়ে।

বৃহস্পতিবার ঢাকায় ফেরা বাংলাদেশের ইংলিশ কোচ। জেমি ডে বললেন, ‘অপেক্ষায় ছিলাম কবে মাঠে ফিরতে পারবো। আজ অনেক দিন পরে মাঠে ফিরতে পেরে ভালো লাগছে। খেলোয়াড়দেরও আনন্দিত দেখলাম।’

সকালের ভাগে অনুশীলন হয়। গতকাল প্রথম অনুশীলনে নেমে কিছু খেলোয়াড়ের ফিটনেস দেখে সন্তুষ্ট হন জেমি। বললেন,‘গত কিছু দিন ধরে খেলোয়াড়রা কঠিন শ্রম দিয়ে যাচ্ছেন। এটা আমার কাছে ভালো লেগেছে। ছেলেরাও বালো কিচু দেয়ার চেষ্টা করছে।’

Manual2 Ad Code

তবে আবার কিছু খেলোয়াড় হতাশও করেছেন এই ইংলিশ কোচকে, ‘গেল কয়েক দিন খেলোয়াড়েরা কঠোর পরিশ্রম করেছে। অনুশীলনে খেলোয়াড়দের উন্নতি চোখে পড়েছে। কিছু খেলোয়াড়ের ফিটনেস ভালো অবস্থানে আছে। আবার অনেকের ফিটনেসে ঘাটতি আছে। হাতে আরো কয়েক দিন সময় আছে। এতো অল্প সময়ে পুরো দলের ফিটনেস পাওয়ার জন্য যথেষ্ট না। সময় লাগবে। চেষ্টা করব ম্যাচ উপযোগি করতে।’

জেমির সঙ্গে মাঠে মাঠে নেমেছেন গোলকিপিং কোচ স্বদেশী লেস ক্লিবলি, ইংল্যান্ডে চেলসিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। গোলকিপারদের নিয়ে মাঠে নামলেন। তিনি বললেন,‘আমি ওদেরকে (গোলকিপারদের) আত্নবিশ্বাস যোগাতে চাই। মাঠে নেমে যেন আত্নবিশ্বাসের জাগায়টা মজবুত থাকে। শেখাতে চাই কিছু টেকনিক্যাল খুটিনাটি বিষয়। আমি আমার সর্বচ্চোটা দিয়ে বাংলাদেশের গোলকিপারদের গড়ে তুলতে চেষ্টা করব।’

গোলকিপার আশরাফুল ইসলাম রানা বললেন,‘প্রথম দিনে এই কোচ কিছু ব্যসিক ধারনা দেয়ার চেষ্টা করেছেন। আর উনি তো অনেক বড় জায়গায় কাজ করেছেন। আমাদের জন্য ভালোই হবে।’

 

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code