ইরানের উচিত অগ্রহণযোগ্য দাবি প্রত্যাহার করা: যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের উচিত ২০১৫ সালের পারমাণবিক সমঝোতা পুনরুজ্জীবিত করার ব্যাপারে তার অগ্রহণযোগ্য দাবিগুলো প্রত্যাহার করা। সোমবার এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। নেড প্রাইস বলেন, তেহরানের জন্য পারমাণবিক সমঝোতা পুনরুজ্জীবিত করার একমাত্র উপায় হলো তার এমন অগ্রহণযোগ্য দাবিগুলো পরিত্যাগ করা যা চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট নয়। তিনি বলেন, ওয়াশিংটন মনে করে যেসব বিষয় নিয়ে কথা হওয়া উচিত তার সবগুলো নিয়েই ইতোমধ্যে আলোচনা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code