ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual5 Ad Code

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী সাইয়েদ ইব্রাহিম রাইসি বিজয় লাভ করেছেন। এর মাধ্যমে ইরানের ১৩ তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন তিনি। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দীর চেয়ে প্রায় ৬ গুণবেশি ভোট পেয়েছেন।

Manual8 Ad Code

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে- দুই কোটি ৮৬ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং এ পর্যন্ত শতকরা ৯০ ভাগের বেশি ভোট গণনা করা হয়েছে। তার ভিত্তিতে ইরানের স্বরাষ্ট্র উপমন্ত্রী জামাল ওর্ফ প্রাথমিকভাবে সাইয়েদ ইব্রাহিম রায়িসিকে বিজয়ী ঘোষণা করেন।

Manual8 Ad Code

কাস্ট হওয়া ভোটের মধ্যে এক কোটি ৭৮ লাখ ভোট পেয়েছেন স্বতন্ত্র এ প্রার্থী। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছেন রক্ষণশীল প্রার্থী মোহসেন রেজায়ি। তিনি পেয়েছেন ৩৩ লাখ ভোট। কথিত সংস্কারপন্থী জোটের প্রার্থী নাসের হেম্মাতি পেয়েছেন ২৪ লাখ ভোট। নির্বাচনের অপর প্রার্থী আমির হোসেন কাজিজাদে হাশেমি পেয়েছেন প্রায় ১০ লাখ ভোট।

শুক্রবার (১৮ জুন) ইরানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৯ ঘণ্টা ধরে দেশের জনগণ তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করার জন্য ভোটাধিকার প্রয়োগ করেন। আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার আগেই সাইয়্যেদ ইব্রাহিম রাইসিকে অভিনন্দন জানান তার তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। প্রেসিডেন্ট হাসান রুহানিও নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন।

নির্বাচনের প্রার্থী হওয়ার আগ পর্যন্ত ইব্রাহিম রাইসি ২০১৯ সাল থেকে ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
কে এই ইব্রাহিম রাইসিঃ

ইব্রাহিম রাইসি বর্তমান ইরানের প্রধান বিচারপতি। এবার বিপুল ভোটে ইরানের ইরানের ১৩ তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন তিনি। এর আগে ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও একবার ভোটে দাঁড়িয়েছিলেন, ওই সময় তিনি হাসান রুহানির কাছে পরাজিত হন।

৬০ বছর বয়সী রাইসি বর্তমানে দেশটির ক্ষমতাসীন সরকারের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে অন্যতম। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মতো রাইসিও দাবি করেন, বিশ্বনবী হযরত মুহম্মদের (সাঃ) বংশধর তিনি। বিশ্বনবীর রক্তসম্পর্কিত উত্তরাধিকার হওয়ার কারণে সবসময় কালো রঙের পাগড়ি পরেন তিনি।

রেভ্যুলুশনারি আদালতের প্রধান বিচারক ছিলেন রাইসি। আর ওই বিচার প্রক্রিয়ার পরই খামেনেয়ির আস্থাভাজন হিসেবে উত্থান ঘটে তার। ২০১৯ সালে ইরানের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা আস্তান কুদস রাজাভি ফাউন্ডেশনের প্রধান হিসেবে রাইসিকে নিয়োগ দেন খামেনি।
পুতিন-এরদোয়ানের শুভেচ্ছাঃ

ইরানের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বিপুল ব্যবধানে বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ মধ্যপ্রাচ্যের নেতারা। এ সময় তারা ইরানের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখা ও অত্র অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার ব্যাপারে আশা প্রকাশ করেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

Manual6 Ad Code

অভিনন্দন জানানো অন্যান্য নেতাদের মধ্যে আছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, ইরাকি প্রেসিডেন্ট বারহাম সালিহ, দুবাই শাসকের ভাইস-রাষ্ট্রপতি এবং ডি ফ্যাক্টো শেখ মোহাম্মদ বিন রাশিদ, আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন বিন জায়েদ, ওমানের সুলতান হাইতাম বিন তারিক আল-সায়েদ এবং ফিলিস্তিনের গাজা ভিত্তিক সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ।

ইব্রাহিম রাইসিকে উদ্দেশ্য করে রুশ প্রেসিডেন্ট বলেন, আমাদের দেশ দুটির (ইরান ও রাশিয়া) মধ্যকার সম্পর্ক ঐতিহ্যগতভাবেই বন্ধুত্বপূর্ণ ও ভাল প্রতিবেশী। এই উচ্চ পদটিতে (প্রেসিডেন্ট) আপনার কার্যক্রম বিভিন্ন দিকনির্দেশক গঠনমূলক দ্বিপক্ষীয় সহযোগিতার বিকাশে আরও অবদান রাখবে, পাশাপাশি আন্তর্জাতিক বিষয়গুলোতে অংশীদারিত্বের দিকেও নজর রাখবেন বলে আশা করি।
এক চিঠিতে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আপনার প্রেসিডেন্সি সময়ে আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে বলে আমার বিশ্বাস। আমি আপনার সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি।
ইরানের নতুন প্রেসিডেন্টকে পুতিন-এরদোয়ানের শুভেচ্ছাইরাকি প্রেসিডেন্ট বলেন, আমি ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হিসেবে আপনাকে আন্তরিক অভিনন্দন এবং আশীর্বাদ জানাই। আমরা প্রতিবেশী দেশ ইরান এবং তাদের জনগণের সঙ্গে আমাদের দৃঢ় সম্পর্ক জোরদার করার প্রত্যাশায় আছি।
ইরানের নতুন প্রেসিডেন্টকে পুতিন-এরদোয়ানের শুভেচ্ছাহামাসের মুখপাত্র হাযেম কাসেম বলেন, গণতান্ত্রিক পদ্ধতির সাফল্য, প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত এবং প্রেসিডেন্ট হিসেবে ইব্রাহিম রাইসির বিজয়ের জন্য আমরা ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অভিনন্দন জানাই। ইরানের অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য শুভ কামনা। ইরান সবসময়ই ফিলিস্তিনি জনগণ এবং অধিকারের পক্ষে সত্য সমর্থক।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code