ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে পুরো মধ্যপ্রাচ্য অন্ধকার হয়ে যাবে

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৬ মাস আগে

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হলে তার পরিণতিতে পুরো মধ্যপ্রাচ্য ‘অন্ধকারে’ ডুবে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর বেলায়েতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পরিপ্রেক্ষিতে তিনি আরব দেশগুলোকে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বেলায়েতি সতর্ক করে বলেন, ট্রাম্প যদি তার হুমকি বাস্তবায়ন করেন এবং ইরানের বিদ্যুৎকেন্দ্রে বোমাবর্ষণ করেন, তবে এর প্রভাব শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চল অন্ধকার হয়ে যাবে।

Manual4 Ad Code

আরব দেশগুলোর শাসকদের উদ্দেশে তিনি লিখেছেন, অঞ্চলটিকে অন্ধকারের হাত থেকে বাঁচাতে আরব দেশগুলোর শাসকদের উচিত ট্রাম্পকে এটা বোঝানো যে পারস্য উপসাগর জুয়া খেলার জায়গা নয়।উল্লেখ্য, সম্প্রতি হরমুজ প্রণালি খুলে দেওয়ার দাবিতে ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code