ইরানের সঙ্গে দ্রুতই পরমাণু আলোচনা শুরুর আশা যুক্তরাষ্ট্রের

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code
নিউজ ডেস্কঃ

ইরানের সঙ্গে শিগগিরই পরমাণু আলোচনা পুনরায় শুরু করার আশাবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা সোমবার এ কথা বলেন। তবে একই সঙ্গে তিনি তেহরানের উদ্বেগজনক পরমাণু সক্ষমতা বেড়ে যাওয়ার কথাও তুলে ধরেন।

Manual7 Ad Code

নাম প্রকাশে অনিচ্ছুক ঐ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘আলোচনার জন্য আমরা খুব স্বল্প সময়ের মধ্যেই ভিয়েনায় ফিরতে পারব বলে আশা করছি।’ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোমবার বলেছেন, নভেম্বরের প্রথম দিকেই নতুন দফায় আলোচনা শুরু হতে পারে।

এদিকে ওয়াশিংটনে মঙ্গল ও বুধবার যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের জাতীয় নিরাপত্তা দল ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার আয়োজন করেছে। ইসরাইলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আয়াল হুলাতা এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের মধ্যে এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে উভয় দেশের কূটনীতিক, সামরিক ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত রয়েছে।

ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে ট্রাম্প প্রশাসন বেরিয়ে এলেও বাইডেন ক্ষমতায় এসে ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করায় তত্পর হন। তিনি যুক্তরাষ্ট্রকে পরমাণু চুক্তিতে ফিরিয়ে নিতেও উদ্যোগী হয়েছেন। ঐ কর্মকর্তা বলছেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে কূটনীতিই সমস্যা সমাধানের সবচেয়ে ভালো উপায়। তিনি বলেন, ‘কূটনীতি কাজ না করলে অন্য উপায় আছে। তবে আমি মনে করি তা নির্ভর করছে ইরানের ওপর।

Manual8 Ad Code

সূত্র: এএফপি

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code