ইরানে পোশাক বিপ্লব: ‘স্যাক্রেড গেমস’ অভিনেত্রীর সাহসী প্রতিবাদ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: পোশাক ইস্যুতে ইরানের অবস্থা টালমাটাল। সেখানে ধর্মীয় অনুশাসনের নামে নারীদের নির্ধারিত পোশাক পরতে বাধ্য করা হচ্ছে। কিন্তু গত সেপ্টেম্বরে মাহসা আমিনি নামের এক তরুণী এই নিয়ম ভঙ্গ করায় তাকে গ্রেফতার করে দেশটির নৈতিকতা পুলিশ। এরপর তিন দিনের মাথায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণীর মৃত্যু হয়।
এই ঘটনা ইরানে বিপ্লবের দাবানল জ্বলে ওঠে। রাস্তায় নেমে আসেন হাজারো নারী-পুরুষ। তাদের মধ্য থেকে অনেকে পুলিশের হামলায় নিহত হয়েছেন। এমন অস্থিতিশীল পরিস্থিতির বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গন থেকেও অনেকে প্রতিবাদ জানাচ্ছেন। এবার তাতে সামিল হলেন ইরানি বংশোদ্ভূত অভিনেত্রী ইলনাজ নরৌজি। তার স্পষ্ট বক্তব্য, বোরকা-হিজাব পরা যেমন একজন নারীর ইচ্ছে, তেমনি অন্য যেকোনও পোশাক পরাও তার ইচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code