ইরানে ফের সক্রিয় নৈতিকতা পুলিশ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: হিজাব আইন না মানার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে কয়েক মাস ধরে উত্তাল ছিল ইরান। তবে আবারও টহল শুরু করেছে দেশটির সেই নৈতিকতা পুলিশ। মাহসা আমিনি নামে ওই কুর্দি নারীর মৃত্যুর ১০ মাস পর ফের রাস্তায় নেমেছে ইরানের মরাল পুলিশ।

Manual5 Ad Code

ইরানের শরিয়াহ আইন অনুযায়ী— দেশটির নারীরা ঘর থেকে বের হলে লম্বা ও ঢিলেঢালা পোশাক পরার পাশাপাশি চুল ঢেকে রাখতে হবে। এই কাজটি সঠিকভাবে মানা হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণে রয়েছে নৈতিকতা পুলিশ। পোশাক বিধি মেনে চলার ওপর কঠোর অবস্থানে শিয়াপন্থি এ মুসলিম দেশটি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code