ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৭৬: আইএইচআর

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: নিরাপত্তা হেফাজতে কুর্দি নারী মাহশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সোমবার অসলোভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৭৬ জন নিহত হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
এর আগে রবিবার সন্ধ্যায় ৫৭ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল আইএইচআর। পরদিন সোমবার এ সংখ্যা হালনাগাদ করার কথা জানায় সংস্থাটি। চলমান ইন্টারনেট ব্ল্যাকআউটের ফলে সব জায়গায় আলাদা করে হতাহতের ঘটনা নিশ্চিত করা কঠিন বলে জানিয়েছে আইএইচআর। ইরানের সরকারি হিসাব অনুযায়ী, সাম্প্রতিক অস্থিরতা শুরুর পর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা ৪১। তাদের বেশিরভাগই বিক্ষোভকারী হলেও নিরাপত্তা বাহিনীর কিছু সদস্যও রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code