ইরানে শিয়া মাজারে হামলায় নিহত ১৫

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:ইরানের শিরাজ শহরে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় উপসানালয়ে অস্ত্রধারীদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় হামলায় আহত হন আরও ৪০ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম (আইআরএনএ) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যায় শাহ চেরাগ মাজারে তিনজন সশস্ত্র লোক প্রবেশ করে এলোপাতাড়ি হামলা চালায়। এদের মধ্যে দুই জনকে আটক করা সম্ভব হলেও একজন পালিয়ে যান। এ হামলার দায় স্বীকার করে টেলিগ্রামে বিবৃতি দিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস।

Manual3 Ad Code

নূর নিউজ জানিয়েছে, হামলাকারীরা সম্ভবত ইরানের নাগরিক নয়। ফার নিউজ এজেন্সি বলছে, মাজারে হামলায় নিহতদের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন। মাজারটি শিয়া সম্প্রদায়ের মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code