ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি আগামী সপ্তাহে: যুক্তরাষ্ট্র

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আশা করছি ইসরাইল ও হামাসের মধ্যে আগামী সোমবার নাগাদ যুদ্ধবিরতি শুরু হবে। তবে আমরা চুক্তির কাছাকাছি আছি। এখনও চুক্তির কাজ সম্পন্ন হয়নি।যুদ্ধবিরতি চুক্তি কবেনাগাদ শুরু হবে এমন প্রশ্নের জবাবে বাইডেন সোমবার এ কথা বলেন। যুদ্ধবিরতির এ চুক্তিতে হামাসের কাছে আটক বেশকিছু সংখ্যক জিম্মি মুক্তির বিনিময়ে ইসরাইলে থাকা ফিলিস্তিনি বন্দিদের ছেড়ে দেওয়ার কথা রয়েছে। ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির জন্য মিসর, কাতার, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ অন্যরা প্রচেষ্টা চালিয়ে আসছে। আলোচনা এখনো চলছে। তারা ছয় সপ্তাহের যুদ্ধবিরতি এবং হামাসের কাছে থাকা ইসরাইলি জিম্মিদের মুক্তি নিয়ে কাজ করছেন। একই সঙ্গে ইসরাইলে আটক শত শত ফিলিস্তিনি বন্দিকেও মুক্তি দেওয়া নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরাইলি কর্মকর্তা আলোচনা ইতিবাচক দিকেই যাচ্ছে বলে আভাস দিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code