ইসরায়েলকে একহাত নিলেন জেলেনস্কি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেন যুদ্ধে ইসরায়েলের ‘নিরপেক্ষতার’ সমালোচনা করে দেশটিকে একহাত নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, কিয়েভকে অস্ত্র সরবরাহ না করার সিদ্ধান্ত নিয়ে দেশটির নেতারা আদতে ইরানের সঙ্গে রাশিয়ার সামরিক অংশীদারিত্বকে উৎসাহিত করছে। ইসরায়েলি একটি দৈনিক পত্রিকা আয়োজিত একটি সম্মেলনে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। রুশ হামলা নস্যাৎ করে দিতে কিয়েভকে আয়রন ডোম অ্যান্টি মিসাইল প্রযুক্তি সরবরাহের জন্য তেল আবিবের প্রতি অনুরোধেরও পুনরাবৃত্তি করেন জেলেনস্কি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code