সমালোচনার মুখে ট্রুডো

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

কানাডা অফিস: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার ছোট
ছেলে হ্যাড্রিয়েনের সঙ্গে হ্যালোউইনের পোশাক পরা একটি ছবি
শেয়ার করেছেন। ছবিতে দেখা গেছে পোশাকটি দেখতে মুণ্ডুবিহীন
দেহের মতো এবং একটি হাত তার ছেলের মাথা ধরে আছে। এই ছবির
পর সমালোচনার মুখে পড়েছেন ট্রুডো।
সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করা ছবির ক্যাপশনে ট্রুডো
লিখেছেন, ‘হ্যাড্রিয়েন কিছু ভুল করেছে বলে মনে হচ্ছে… কিন্তু এটি
তাকে মজা করা থেকে আটকাতে পারবে না। হ্যালোউইন শুভ হোক,
সবাই মজা করুন।’
গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে ক্রমবর্ধমান সংঘর্ষের
পটভূমিতে ছেলেকে মাথাবিহীন মানুষ হিসেবে সাজানোর জন্য ট্রুডোর
সমালোচনা করেছেন ইন্টারনেট ব্যবহারকারীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code