ব্রিটেনে গির্জায় ইফতারের জমজমাট

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

লন্ডন প্রতিনিধি: ইংল্যান্ডজুড়ে পবিত্র রমজান মাস পালিত হচ্ছে বেশ জমজমাটভাবে। শেক্সপিয়রের গ্লোব থেকে শুরু করে ফুটবল স্টেডিয়ামসহ গুরুত্বপূর্ণ সব স্থানেই রমজানের আমেজ।

ইফতার আয়োজন করা স্থানগুলোর মধ্যে অন্যতম হলো ক্যামব্রিজের ম্যানচেস্টার গির্জা ও কিংস কলেজ। বিভিন্ন সম্প্রদায় থেকেই এখানে ইফতার করতে জড়ো হয় বহু মানুষ।

Manual2 Ad Code

বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের মিলনমেলা ঘটাতে এই আয়োজন, এমনটাই দাবি আয়োজকদের। কমিটির ম্যানেজার ওয়াশিম মাহমুদ বলেন, ‘বিশেষ করে করোনা মহামারির পর থেকে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি সৃষ্টি করতে ইফতারে নানা পদের খাবারের আয়োজন করা হয়।’

Manual5 Ad Code

মুসলিমদের জন্য এই মাসটি পবিত্র কুরআনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার মাস। অনেকে ভক্তির সঙ্গে আরও বেশি দান সদকা করে থাকেন পবিত্র এই মাসে।
গত তিন সপ্তাহ ধরে রাস্তায় থাকা মো. মাহমুদ বলেন, ‘আমার মনে হয় ইসলামের শক্তিশালী দুটি দিক রয়েছে। প্রথমটি হলো সৃষ্টিকর্তার নৈকট্য লাভ এবং পরেরটি হলো নৈকট্য লাভের উদ্দেশ্যে সৃষ্টির সেবা।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code