ইসরায়েলকে ‘ভুতুড়ে শহরে’ পরিণত করা হবে: ইরানের শীর্ষ নেতা

লেখক: Shiuly
প্রকাশ: ১২ মাস আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট

ইরানের ওপর আরেকটি হামলার আশঙ্কা নিয়ে তেহরানের একজন প্রভাবশালী ধর্মীয় নেতা ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার (১ জুলাই) জুমার নামাজে খুতবা দেওয়ার সময় আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমদ খাতামি বলেন, ইরানের ওপর আবারও আগ্রাসন চালানো হলে ইসরায়েলের রাজধানী তেল আবিবকে ‘ভুতুড়ে শহরে’ পরিণত করা হবে।

Manual1 Ad Code

তিনি বলেন, যদি ইসরায়েল যুদ্ধবিরতি ভাঙে বা আগের মতো উন্মাদনার পুনরাবৃত্তি ঘটায়, তবে আমাদের প্রতিশোধ এমনই ভয়াবহ হবে যে তেল আবিব টিকে থাকবে না।” খাতামি ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানান এবং ইরানিদের ঐক্য ও প্রতিরোধের প্রশংসা করে বলেন, “১২ দিনের যুদ্ধে আমাদের জনগণ যেভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়েছে, তা পুরো মুসলিম বিশ্বের একতাবদ্ধ কণ্ঠস্বর হিসেবে প্রতিধ্বনিত হয়েছে।

Manual2 Ad Code

উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েলের চালানো সামরিক অভিযানে ইরানে প্রায় এক হাজার মানুষ প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন বিজ্ঞানী ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারাও। এর জবাবে ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেখিয়ে ইসরায়েলের অধিকৃত অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

Manual6 Ad Code

এই উত্তেজনার মধ্যেই, ২২ জুন যুক্তরাষ্ট্রের ভারী বোমা হামলার প্রতিক্রিয়ায় কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, যা যুদ্ধবিরতির ঠিক দুই দিন আগেই সংঘটিত হয়।

Manual6 Ad Code

এই ঘটনায় মধ্যপ্রাচ্যে পুনরায় সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা সতর্ক করছেন। ইরান স্পষ্ট করেছে, তাদের প্রতিরক্ষা শুধু সামরিক বাহিনীর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং জনসাধারণও ইসলামিক প্রজাতন্ত্রের পক্ষে রুখে দাঁড়াতে প্রস্তুত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ইসরায়েলকে ‘ভুতুড়ে শহরে’ পরিণত করা হবে: ইরানের শীর্ষ নেতা
  • Manual1 Ad Code
    Manual6 Ad Code