ইসরায়েলি হামলা ইস্যু: জরুরি আরব-ইসলামিক সম্মেলনে অংশ নিতে দোহায় যাচ্ছেন আনোয়ার ইব্রাহিম

লেখক: Rumie
প্রকাশ: ৮ মাস আগে

Manual7 Ad Code

আহমাদুল কবির, মালয়েশিয়া,ডেস্ক রিপোর্ট : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিম কাতারের দোহায় অনুষ্ঠিতব্য জরুরি আরব-ইসলামিক সম্মেলনে অংশ নিতে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৫ সেখানে যাচ্ছেন। এ সম্মেলনে আলোচনার মূল বিষয় হবে ইসরায়েলের কাতার রাষ্ট্রে সাম্প্রতিক হামলা।
উইজমা পূত্রার ভেরিফাইড ফেসবুক পোস্ট অনুযায়ী, প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান এবং সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা। এর আগে ১৪ সেপ্টেম্বর আরব-ইসলামিক মন্ত্রিপরিষদ পর্যায়ের প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হবে। সম্মেলনে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর সদস্য রাষ্ট্রগুলোর নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা যোগ দেবেন। মালয়েশিয়ার অংশগ্রহণ কাতারের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় তাদের অটল অবস্থানকে আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে। সম্মেলনে ভাষণ দিতে গিয়ে আনোয়ার ইব্রাহিম ইসরায়েলের প্রকাশ্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন, জাতিসংঘ সনদ ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব অবমাননা, এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির প্রতি হুমকি—এসব ইস্যুতে জরুরি পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরবেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সম্মেলন শেষে একটি চূড়ান্ত ঘোষণা গৃহীত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। এতে মুসলিম দেশগুলোর যৌথ অবস্থান ও সম্ভাব্য পদক্ষেপের রূপরেখা নির্ধারণ করা হবে, যা ইসরায়েলের আগ্রাসন মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code