ইসরায়েলে আবারও বিক্ষোভ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিরোধ গোষ্ঠী
হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের অবিলম্বে মুক্তির দাবিতে আবারও বিক্ষোভ
করেছে তাদের স্বজনসহ শতাধিক মানুষ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির
কাছে বিক্ষোভের পর বুধবার (২৪ জানুয়ারি) তেল আবিবের প্রধান মহাসড়ক অবরোধ
করেছেন বিক্ষোভকারীরা। এসময় নেতানিয়াহু সরকারকে জিম্মিদের মুক্তির দাবিতে
একটি চুক্তিতে পৌঁছানোর জন্য চাপ দেন তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-
জাজিরা এই খবর জানিয়েছে।

Manual8 Ad Code

জিম্মিদের মুক্তির দাবিতে তাদের পরিবার এবং সমর্থকদের সর্বশেষ প্রতিবাদের
ঘটনা ছিল এটি। প্রতিবাদকারীদের অভিযোগ, নেতানিয়াহু এবং তার প্রশাসন জিম্মিদের
নিরাপদভাবে ফিরিয়ে আনার প্রচেষ্টায় যথেষ্ট কাজ করছেন না।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code