ইসরায়েল ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক সম্ভব

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলে তিনি মনে করছেন যে, ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের একটি চুক্তি চলতি বছর শেষ হওয়ার আগেই সম্পন্ন হতে পারে। বুধবার নেতানিয়াহুর সঙ্গে আলোচনার পর তিনি এ মন্তব্য করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual6 Ad Code

মিশিগানে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারাভিযানে থাকা গ্রাহাম বলেছেন, নেতানিয়াহু সৌদি আরবের সঙ্গে একটি চুক্তির কাজ এগিয়ে নিতে সমর্থন করেছেন। তবে তিনি সতর্ক করেন, প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ২০ জানুয়ারি পদত্যাগের পর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রশাসন কংগ্রেসে যথেষ্ট সমর্থন নিশ্চিত করতে সক্ষম হবে না।

Manual8 Ad Code

গ্রাহাম বলেন, এই কাজটি করতে হলে বাইডেনের সময়েই করা উচিত। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বামপন্থিদের কাছে বেশি দায়বদ্ধ এবং চুক্তি সম্পন্নের জন্য তেমন আগ্রহ দেখাননি। তবে বাইডেন একটি চুক্তি সম্পন্ন করতে চান এবং প্রয়োজনীয় ডেমোক্র্যাটিক সমর্থন আদায়ে সক্ষম হবেন।

Manual1 Ad Code

ইসরায়েল-সৌদি আরব সম্পর্ক স্বাভাবিকীকরণ হবে ট্রাম্পের প্রশাসনের সময় করা ‘আব্রাহাম চুক্তি’ সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই অ্যাকর্ডসের মাধ্যমে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code