ইসলামের প্রথম যুগের নিরাপত্তারক্ষীরা যেমন ছিল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: ওমর (রা.)-কে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রবর্তক মনে করা হয়। যদিও রাসুলুল্লাহ (সা.)-এর যুগেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্তিত্ব ছিল। তবে তার প্রাতিষ্ঠানিক রূপ ছিল না। তিনি কিছু অশ্বারোহী এবং গোত্রের প্রবীণ লোকদের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধীদের শনাক্ত করা ও শাস্তি প্রয়োগের দায়িত্ব দিয়েছিলেন।

আবু বকর সিদ্দিক (রা.)-এর যুগে বিষয়টি এমনই ছিল। সর্বপ্রথম আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব লাভ করেছিলেন আবদুল্লাহ বিন মাসউদ (রা.)। ইসলামের ইতিহাসে ওমর (রা.) অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার জন্য নিয়মতান্ত্রিক বাহিনী গঠন করেন। এই বাহিনী শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের জন্য রাতে সড়কে টহল দিত।

নবীজির যুগে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

Manual2 Ad Code

মদিনার মুসলিমদের প্রতি মক্কার কুরাইশ ও তাদের মিত্রদের পক্ষ থেকে সৃষ্ট হুমকি এবং মদিনার উপকণ্ঠে বসবাসকারী মুসলিমদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক ‘টহল দল’ গঠন করা হয়। এসব বাহিনীতে তিন থেকে ৫০ জন পর্যন্ত সদস্য থাকতেন। তাঁরা মদিনার উপকণ্ঠের ঝুঁকিপূর্ণ অঞ্চলে টহল দিতেন। তাঁদের ‘হিরাসুর-রাসুল’ বলা হতো।

Manual4 Ad Code

আবু বকর (রা.) মদিনা রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে রাত্রীকালীন টহলের ব্যবস্থা করেন। মসজিদ-ই-নববীতেও পূর্ণ প্রস্তুতিসহ একটি দল সব সময় অবস্থান করত। তাঁর যুগে মদিনার আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত দলগুলোর নেতৃত্বে ছিলেন আলী ইবনে আবি তালিব, জুবায়ের ইবনুল আউয়াম, তালহা বিন উবাইদুল্লাহ, সাদ বিন আবি ওয়াক্কাস, আবদুর রহমান ইবনুল আউফ, আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code