ফুলতলী পীর সাহেবের ঈসালে সওয়াব মাহফিলে যোগ দিতে মুসলিম হ্যান্ডস এর চেয়ারম্যান সিলেটে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি : শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ঈসালে সাওয়াব মাহফিলে যোগ দিতে ইংল্যান্ড থেকে সিলেটে এসে পৌঁছেছেন মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল এর সম্মানিত চেয়ারম্যান হযরত সায়্যিদ লখতে হাসানাইন ছাহেব ও ছাহিবজাদা গোলাম জিলানী ছাহেব। এ সময় তারা বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ছাহেব ফুলতলীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

Manual8 Ad Code

সিলেটে তাদের স্বাগত জানান মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী ও বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আজির উদ্দিন পাশা প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code