সিলেটে শনিবার যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় উন্নয়ন কাজের জন্য আগামি শনিবার কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Manual5 Ad Code

বিষয়টি গত রোববার (২০ সেপ্টেম্বর) সিলেট বিউবো’র বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- আগামি শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কুশিঘাট, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, গ্যাস অফিস কাষ্টমস অফিস, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজার রোড, চালিবন্দর, শাহপরান থানা, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, মুরাদপুর বাইপাস, কাচালংক্সকা নয়াবস্তি ও আশপাশ এলাকা এবং বিকাল ৪টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ব্লক-এইচ, ৩,৪,৫ ও ৬ নং রোড এবং আশপাশ এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩০ সেপ্টেম্বর (বুধবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টুলটিকর, ফুলবাগ, মিয়ারবাগ, মৌলতখানা, মীরপাড়া, পূর্ব শাপলাবাগ, শাপলাবাগ গলি নং-১/২/৩, গোলাপবাগ, শাহপরান থানা, সোনাপুর, মীরেরচক, নয়াবস্তি, মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক ও আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

Manual5 Ad Code

তবে নির্ধারিত সময়ের পূর্বে কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code