ইসলাম গ্রহণের বিশ্বরেকর্ড!

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট :: ইসলামের শান্তির পতাকা তলে আসতে শুরু করেছে মানুষ। অধিক সংখ্যক মানুষ মহানবী হযরত মুহাম্মদ (সা) এর দেখানো পথে আসতে শুরু করায় রীতিমতো তা বিশ্বরেকরর্ডে পরিণত হয়েছে।দুবাইয়ে ফেব্রুয়ারি মাসে ইসলাম গ্রহণ করেছেন মোট ২৩৮ জন, মার্চ মাসে ২৩৭ জন, এপ্রিল মাসে ৩৮৩ জন এবং মে মাসে দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক শান্তি সম্মেলনেই ইসলাম গ্রহণ করেন ২৫০ ব্যক্তি। এই শেষোক্ত ২৫০ জনের মধ্যে ৪৮ জন ইসলাম গ্রহণ করেছেন দারুল বার ইসলামী তথ্য-কেন্দ্রের সহায়তা ও দিক-নির্দেশনায়।

দুবাইয়ে বসবাসরত এক হাজারেরও বেশি অমুসলিম ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করায় দেশটিতে বিদেশিদের মধ্যে এ ধর্ম গ্রহণের হারে এক নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দারুল বার ইসলামী তথ্য-কেন্দ্রের পরিচালক রশিদ আজ জানিব জানিয়েছেন, দুবাইয়ে গত জানুয়ারি মাসে কেবল এই কেন্দ্রে এসে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের সংখ্যা ২০৫ জন।

Manual8 Ad Code

আরো পড়ুন: ইসলামের মতে, যেসব ব্যক্তির স্বপ্ন সত্য হয় বেশি!

আমরা যখন ঘুমায়, ঠিক তখন বিভিন্ন স্বপ্ন দেখি। কিন্তু কিছু ব্যক্তির স্বপ্ন অনেক সময় বাস্তবে দেখা যায়। এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ করা হলো- وعن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: “إذا اقترب الزمان لم تكد رؤيا المؤمن تكذب، ورؤيا المؤمن جزء من ستة وأربعين جزءً من النبوة” متفق عليه،وفي رواية: “أصدقكم رؤيا أصدقكم حديثاً”. الحديث رواه البخاري في التعبير (باب القيد في المنام) ومسلم في أول كتاب الرؤا.

Manual4 Ad Code

আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন যত যেতে থাকবে, কিয়ামত নিকটে হবে, মুমিনদের স্বপ্নগুলো তত মিথ্যা হতে দূরে থাকবে। ঈমানদারের স্বপ্ন হল নবুওয়তের ছিচল্লিশ ভাগের একভাগ। (বর্ণনায় : বুখারী ও মুসলিম)

অন্য একটি বর্ণনায় এসেছে, তোমাদের মধ্যে যে লোক যত বেশী সত্যবাদি হবে তার স্বপ্ন তত বেশী সত্যে পরিণত হবে। এ হাদীস থেকে আমরা জানতে পারলাম: ১. মুমিনের জীবনে স্বপ্ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেয়ামত যত নিকটে আসবে ঈমানদারের স্বপ্ন তত বেশী সত্য হতে থাকবে।

Manual8 Ad Code

২. ঈমানদারের জীবনে স্বপ্ন এত গুরুত্ব রাখে যে, তাকে নবুওয়তের ছিচল্লিশ ভাগের এক ভাগ বলা হয়েছে। ৩. মানুষ যত বেশী সততা ও সত্যবাদিতার চর্চা করবে সে ততবেশী সত্য স্বপ্ন দেখতে পাবে। ৪. যদি কেউ চায় সে সত্য স্বপ্ন দেখবে, সে যেন সৎ, সততা ও সত্যবাদিতার সাথে জীবন যাপন করে। তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code