ই-ক্যাব নির্বাচন শনিবার, উদ্যোক্তা তৈরির প্রতিশ্রুতি প্রার্থীদের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : রাত পোহালেই ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) কার্যনির্বাহী কমিটির নির্বাচন। এতে নেতৃত্ব দিতে অগ্রগামী, দ্য চেঞ্জ মেকারস ও ঐক্য নামে তিনটি প্যানেলে ২৭ জনসহ মোট ৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ খাতে যে আস্থার সংকট সৃষ্টি হয়েছে তা থেকে উত্তরণ, ই-কমার্সের উন্নয়ন, উদ্যোক্তাদের প্রতিবন্ধকতা দূর করা, স্থায়ী কার্যালয় স্থাপনসহ নতুন উদ্যোক্তা তৈরিতে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা।

Manual3 Ad Code

তবে সব প্যানেলেরই লক্ষ্য ই-কমার্স-বান্ধব পরিবেশ তৈরি ও আস্থার সংকট দূর করা। শেষ সময়ে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। ফোন দিয়ে, ক্ষুদেবার্তা পাঠিয়ে ভোট চাইছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দিচ্ছেন নানান ধরনের পোস্ট।

Manual6 Ad Code

গত ২ জুন নির্বাচনী ইশতেহার ঘোষণা করে অগ্রগামী প্যানেল। ইশতেহারে তারা ই-ক্যাবের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা, উদ্যোক্তাবান্ধব নীতি তৈরির জন্য সরকারকে সহযোগিতা, নারী উদ্যোক্তাদের উন্নয়নে প্রশিক্ষণ, নতুন উদ্যোগ বা স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে বিনিয়োগ ও পরামর্শসেবা সহ ৭টি বিষয়ে অগ্রধিকার দিয়েছেন।

Manual8 Ad Code

অন্যদিকে দ্য চেঞ্জ মেকার্স প্যানেলের ইশতেহারের মধ্যে রয়েছে- অত্যাধুনিক সুবিধাসহ সদস্যদের জন্য নিজস্ব অফিস করা, সচিবালয়কে শক্তিশালী করতে ২০২৩ সালের মধ্যে একজন নির্বাহী পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া, সদস্যদের আর্থিক সংস্থানের জন্য কমপক্ষে ছয়টি ব্যাংক থেকে জামানতবিহীন ঋণ বা বিনিয়োগের ব্যবস্থা করা, ইক্যুইটি ফাইন্যান্সিং নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কাজ করা, ইনকিউবেশন সেন্টার স্থাপন, বছর শেষে একটি ই-কমার্স এক্সপো করা, ৫০+ সদস্য হলে জেলা উইং খোলা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, কমপক্ষে ৮০% সদস্যকে সক্রিয় করে তোলা।

এছাড়া ঐক্য প্যানেলের ইশতেহারে ই-কমার্সের বাজার সম্প্রসারণ, উদ্যোক্তাদের বিনিয়োগ, ই-কমার্সবান্ধব বাজেট ও নীতি প্রণয়নে জোরালো ভূমিকা রাখা, উদ্যোক্তা ও গ্রাহকদের জন্য কল সেন্টার চালু, বিদেশে ই-কমার্সের বাজার সম্প্রসারণ, ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের উন্নয়ন ইত্যাদির কথা বলা হয়েছে।

তিন প্যানেলের ২৭ প্রার্থীর বাইরে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। এই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আমিন হেলালী। অন্য সদস্যরা হলেন- মো. আবদুর রাজ্জাক, এ এইচ এম বজলুর রহমান ও আবদুল আজিজ। শনিবার ধানমন্ডি ৯ নম্বর সড়কের সাইয়্যেদানা কমিউনিটি সেন্টারে ই-ক্যাবের ভোট অনুষ্ঠিত হবে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code