তথ্য-প্রযুক্তি খাতে  বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ:

Manual2 Ad Code

উন্নত, সুখী-সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে ২০২১-২২ অর্থবছরের বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছে টেলি কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিক্যাব)। এক বিজ্ঞপ্তিতে টিক্যাবের আহ্বায়ক মো. মুর্শিদুল হক এ দাবি জানান। তিনি বলেন, দেশের তথ্য-প্রযুক্তি খাতের উন্নয়নে ২০২০-২১ অর্থবছরের বাজেটে এক হাজার ৪১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যা ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৮ দশমিক ৭ শতাংশ বেশি হলেও বাংলাদেশের মতো একটি জনবহুল ও প্রযুক্তিতে পিছিয়ে থাকা দেশের জন্য পর্যাপ্ত নয়। ২০২১ সাল নাগাদ দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের আয় ১০০ কোটি ডলার থেকে ৫০০ কোটি ডলারে উত্তীর্ণ করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল সে লক্ষ্যমাত্রা কতটুকু অর্জন সম্ভব হয়েছে তা প্রশ্ন সাপেক্ষ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code