ই-বাইক উৎপাদনে চুক্তিবদ্ধ হলো দুই প্রতিষ্ঠান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: পরিবেশবান্ধব এবং উন্নত প্রযুক্তির ই-বাইক উৎপাদনের প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে আইডিয়া প্রকল্পের পোর্টফোলিও স্টার্টআপ স্কুট। প্রতিষ্ঠানটি ২০২২ সালে আইডিয়া প্রকল্প থেকে প্রি-সিড পর্যায়ে অনুদান পায়।

Manual1 Ad Code

যৌথভাবে ই-বাইক তৈরির লক্ষ্যে স্কুট এবং ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট হেড অফিসে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। আইডিয়া প্রকল্পের স্টার্টআপ স্কুট এবং ওয়ালটনের মধ্যকার এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন স্কুট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী রিদওয়ান আহমেদ এবং ওয়ালটনের চিফ বিজনেস অফিসার মো. তৌহিদুর রহমান। এমওইউ অনুযায়ী শিগগিরই স্কুট এবং ওয়ালটন বাংলাদেশে পরিবেশবান্ধব এবং উন্নত প্রযুক্তির ই-বাইক উৎপাদন করবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code