দুস্থ মানুষের সেবায় এবার বিদ্যানন্দের সঙ্গে দারাজ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

কোভিড-১৯ সংকটকালীন সময়ে দরিদ্রদের সাহায্য করতে আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন দারাজ বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দের সঙ্গে ৭ এপ্রিল থেকে ত্রাণ কার্যক্রম শুরু করেছে।

Manual1 Ad Code

সম্প্রতি ‘এক টাকায় আহার’ খাদ্য অনুদানের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপের জন্য ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে স্বেচ্ছাসেবী সংস্থাটি। খাবার সরবরাহের জন্য প্রতিষ্ঠানটি একটি তহবিল গঠন করেছে যেখানে দারাজের (daraz.com.bd) মাধ্যমে গ্রাহকরা/অনুদান দাতারা (১০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত) ক্যাশ টাকা দান করতে পারবেন অথবা দারাজ অ্যাপে রাখা বিভিন্ন রকমের র‌্যাশন বান্ডেল থেকে (চাল, ডাল, আটা, ময়দা, তেল) ইত্যাদি কিনেও সাহায্য করতে পারবেন।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

এই ক্ষেত্রে প্রতিটি অনুদানের ৭৫ শতাংশ সমমূল্যের অনুদান গ্রাহকরা প্রি-পেমেন্ট করবেন এবং বাকি ২৫ শতাংশ বহন করবে দারাজ।

Manual7 Ad Code

এছাড়াও দুস্থদের খাবার/অনুদান পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত থাকবে দারাজের নিজস্ব লজিস্টিক সাপোর্ট বা ভেহিক্যাল ডেক্স (দারাজ এক্সপ্রেস)।

এ লক্ষ্যে দারাজ বাংলাদেশের চিফ কমার্শিয়াল অফিসার ফুয়াদ আরেফিন বলেন ‌‘জাতীয় এই সঙ্কটের মাঝে ভোক্তাদের ক্রমাগত পণ্য সরবরাহের দায়িত্ব পালনের পাশাপাশি দুস্থদের সাহায্য করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা আশা করছি বিদ্যানন্দের সঙ্গে কাজ করে আমরা দেশের জন্য মঙ্গলজনক কিছু করতে পারব’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code