ঈগলসকে হারিয়ে প্লে অফে খেলতে চায় আবাহনী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্যতম সেরা ক্লাব আবাহনী লিমিটেডের এএফসি কাপে জোনাল সেমিফাইনালে খেলার অভিজ্ঞতা আছে। নতুন করে আবার আকাশী-নীল জার্সিধারীদের মিশন শুরু হতে যাচ্ছে। তবে সরাসরি গ্রুপ পর্ব নয়, প্রিলিমিনারি রাউন্ড দিয়ে। প্লে অফে উঠতে হলে আগামীকাল বুধবার মালদ্বীপের ক্লাব ঈগলসকে হারাতেই হবে। সিলেট জেলা স্টেডিয়ামে বিকাল সোয়া ৩টার ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন মারিও লেমসের শিষ্যরা।

Manual7 Ad Code

এএফসি কাপকে ঘিরে আবাহনীর প্রস্তুতি কম নয়। ঘরোয়া মৌসুম শেষে বিরতি দিয়ে বেশ কদিন ঘাম ঝরিয়েছে নাবীব নেওয়াজ জীবন-মোহাম্মদ হৃদয়রা। দলে শক্তি বাড়াতে ১০ বিদেশি রয়েছেন। তবে একাদশে খেলতে পারবেন ৬ জন। নিজেদের মাঠে জয়ের সুযোগটা হাতছাড়া করতে চাইছেন না পর্তুগিজ কোচ। আজ সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করেছেন লেমস, ‘আমরা জয়ের জন্য মাঠে নামতে যাচ্ছি। নিজেদের মাঠে খেলা। তাই সুবিধাটুকু কাজে লাগাতে হবে। এরই মধ্যে টিম কম্বিনেশন দাঁড় করানোর চেষ্টা করেছি। আশা করছি কাল জয় নিয়েই মাঠে ছাড়তে পারবো।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code