বুদাপেস্টে ছেলেরা ড্র করলেও জিতেছে মেয়েরা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual1 Ad Code

হাঙ্গেরির বুদাপেস্টে ৪৫তম ফিদে দাবা অলিম্পয়াডের সপ্তম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ দল স্লোভাকিয়ার সঙ্গে ২-২ গেম পয়েন্টে ড্র করেছে। মেয়েদের বিভাগে বাংলাদেশ ২.৫-১.৫ গেম পয়েন্টে ডোমেনিকান রিপাবলিককে হারিয়েছে।

একদিন বিরতির পর গতকাল বুধবার সপ্তম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান গাজিক ভিক্টরকে পরাজিত করেন। গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া যথাক্রমে আন্তর্জাতিক মাস্টার দ্রুসকা জুরাজ ও আন্তর্জাতিক মাস্টার কস্টলানস্কি সেবাস্টিয়ান লুকাসের সঙ্গে ড্র করেন। গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব আন্তর্জাতিক মাস্টার সাহিদি সামিরের কাছে হেরে যান।
মহিলা বিভাগে আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ যথাক্রমে গোনজালেজ পেগুয়ারপো মেরি লোলি ও ক্যান্ডিডেট মাস্টার রামিরেজ লুজোন ফ্রানচেসকাকে পরাজিত করেন।

Manual8 Ad Code

ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ফিদে মাস্টার ক্যাস্টিলোয়ন পেনা পেট্রিসিয়া ইভারিস্টারের সঙ্গে ড্র করেন। ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ ফিদে মাস্টার দিয়াজ কেসার উইলসাইডা পিরেনলির কাছে হেরে যান।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code