টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন আফগান পেসার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই ধাক্কা খেলো আফগানিস্তান। দুই ম্যাচের সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার নাভিন উল হক। আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, হাঁটুর চোটে নাভিন ছিটকে গেছেন। তার বদলে সিরিজে যুক্ত হয়েছে আরেক পেসার নিজাত মাসুদের নাম।

আফগান ক্রিকেট বোর্ড আরও জানিয়েছে, হাঁটুর চোট নিয়ে বিশেষজ্ঞ দেখাতে যুক্তরাজ্য সফর করবেন নাভিন। সেখানে তাকে ছোট অস্ত্রোপচারও করতে হবে।

Manual7 Ad Code

এদিকে, ২৪ বছর বয়সী নিজাতের গত মাসে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে অভিষেক হয়েছে। সেখানে প্রথম ইনিংসেই ৫ উইকেট নিয়ে সাড়া ফেলেছেন তিনি! সিরিজের টি-টোয়েন্টি দুটি হবে ১৪ ও ১৬ জুলাই। দুটি ম্যাচই হবে সিলেটে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code