ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ক্রিকেট সামগ্রী হস্তান্তর করলেন কানিজ ফাতেমা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code
মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার
জাতীয় ক্রীড়া পরিদপ্তর কর্তৃক ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ক্রিকেট সামগ্রী প্রদান করা হয়েছে। কক্সবাজারের সংরক্ষিত আসনের মহিলা সাংসদ কানিজ ফাতেমা আহমেদ এসব সামগ্রী আজ সকালে (১০/৪/২১) বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। প্রধান শিক্ষক অফিসে হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদুল করিম মাদু, প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত, সহকারি প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন ও চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এহসানুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া শিক্ষক আব্দুল মজিদ খান, সিনিয়র শিক্ষক নুরুল কবির, মোঃ রেজাউল করিম, পূরণাম পাল, তারিকুল হাসান (তারেক), সহকারি শিক্ষক আব্দুল খালেক, দেলোয়ার হোছাইন সাঈদী, দেলোয়ার হোসেন, মোঃ ইউনুছ মিয়া, হাবিবুল্লাহ খালেদ, মোহাম্মদ আলম, রফিকুল ইসলাম,  মোজাম্মেল হক, শেখর কান্তি দে, রুহুল আমিন, আবু বক্কর সিদ্দিক, শামসুল আলম, ফাতেমা বেগম, মনজুর আলম,বাবুল কান্তি দে, বাবুল জলদাস, সুনন্দ জলদাস, আলপনা পাল প্রমুখ। সংসদ সদস্য কানিজ ফাতেমা বিদ্যালয় অফিসে পৌছুলে পরিচালনা কমিটি এবং শিক্ষকদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি বিদ্যালয়ের একাডেমিক ভবনের তৃতীয় তলায় নির্মিত সম্মেলন কক্ষ ও ডিজিটাল ক্লাসরুম পরিদর্শন করেন। হস্তান্তরকালে সংসদ সদস্য বলেন, ঐতিহ্যবাহী প্রাচীন এ বিদ্যালয়ের পাশে থাকতে পারায় তিনি নিজেকে গৌরবান্বিত মনে করেন। ভবিষ্যতেও তিনি বিদ্যালয়ের উন্নয়নের ভূমিকা রাখা কথা জানান।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code