ঈদের আগেই দলীয় মহাসচিব আল্লামা মামুনুল হককে মুক্তি দিন : মাওলানা রেজাউল করিম জালালী

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে ‘তাকাওয়া অর্জনে রমজানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল শাখা সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ’র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলমের পরিচালনায় ৮ এপ্রিল শুক্রবার নগরীর আম্বরখানাস্থ হোটেল পলাশের হল রুমে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর সংগ্রামী জননেতা আলহাজ্ব মাওলানা রেজাউল করিম জালালী। বিশেষ অতিথি ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক প্রিন্সপাল, রোটারিয়ান সাবেক গভর্নর, লে. কর্ণেল এম. আতাউর রহমান পীর, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা ছামিউর রহমান মুসা, সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান লোদী কয়েছ লোদী।

Manual8 Ad Code

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন যাবৎ দলীয় মহাসচিব আল্লামা মামুনুল হক কারাগারে বন্দী রয়েছেন। তিনি ঈদের আগেই আল্লামা মামুনুর হক, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন সহ গ্রেফতারকৃত সকল আলেম-উলামাদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।

Manual2 Ad Code

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা জালালুদ্দিন আহমেদ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের জনগণ দিশেহারা হয়ে পড়েছে। তিনি দ্রব্যমূল্যে দাম নিয়ন্ত্রণে রাখা, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানান। তিনি সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমানদের ঐতিহ্যের প্রতীক হিজাব ব্যবহার নিয়ে কটুক্তি ও নির্যাতানের নিন্দা জানিয়েছে অবিলম্বে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিক, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলার সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মহানগর শাখার সহ সভাপতি হাফিজ মাওলানা হারুন রশিদ, ডাঃ মাওলানা আব্দুল আহাদ, মাওলানা ক্বারী মুহাম্মদ সানা উল্লাহ, অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী, মাওলানা শাহিদুর রহমান, এম.আর রশীদ, সংগঠনের সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক হাফিজ জয়নুল ইসলাম, মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক ডাঃ মোস্তফা আহমদ আজাদ মাদানী, মোহাম্মদ আব্দুল গাফফার, হাফিজ মাওলানা এখলাছুর রহমান, জেলা সহ সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা কমর উদ্দিন, হাফিজ কয়েছ আহমদ, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুতাসিমবিল্লাহ জালালী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুল হক, সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সেজুয়ার, রোটারিয়ান মাওলানা ইলিয়াছুর রহমান, হাফিজ রেজাউল হক, হাফিজ সিরাজ উদ্দিন, মাওলানা ফয়জুন নুর, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার হাজী এম. আহমদ আলী, ক্বারী আবুল হোসাইন, হাফিজ ফয়েজ আহমদ, মাওলানা হোসাইন আহমদ, মোঃ হারুন রশীদ, মোঃ সিকন্দর আলী, হাফিজ আখতার হোসেন, রোটারিয়ান খলিলুর রহমান, রোটারিয়ান কামাল উদ্দিন, মানবাধিকার কর্মী শহিদুর রহমান, হাফিজ শাহিদ, মেহেরাজ আলী, সৈয়দ বেলাল আহমদ, প্রবীণ হিতৈষী সংঘের সিলেট জেলা সাধারণ সম্পাদক দেওয়ান মসুদ রাজা চৌধুরী, প্রবীন মুরব্বী শাহ আলতাফুর রহমান, ব্যবসায়ী সৈয়দ আব্দুল মান্নান, মাওলানা শামসুল ইসলাম, লন্ডন কমিউনিটি নেতা মোঃ সেনু মিয়া, দৈনিক সিলেটের ডাকের ফটো সাংবাদিক জাবেদ আহমদ, সাংবাদিক এম. সারওয়ার হোসেন সৌরভ, ব্যবসায়ী সাহেদ আহমদ, মাওলানা সাইফুল ইসলাম, মোঃ আবুল কাশেম, ক্বারী তাজুল ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।
মাহফিলে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code