ঈদের আগে রেমিট্যান্সের জোয়ার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। প্রবাসীরা গড়ে প্রতিদিন এক হাজার ১৩৮ কোটি টাকা দেশে পাঠাচ্ছেন। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে, ঈদের আগে ছয় দিনে ৭৩ কোটি ১০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় বর্তমান বিনিময় হার হিসাবে (প্রতি ডলার ৯৩ টাকা ৪৫ পয়সা) এ অর্থের পরিমাণ ৬ হাজার ৮৩১ কোটি টাকা। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, ‘সাধারণত ঈদের আগে সবসময়ই রেমিট্যান্স প্রবাহ বাড়ে।

Manual4 Ad Code

প্রবাসীদের পরিবার-পরিজন যেন ঈদ উৎসব সুন্দরভাবে পালন করতে পারে এবং কোরবানির পশু কিনতে পারে, সেজন্য তারা দেশে অর্থ পাঠান। এ ছাড়া এখন ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে বিনিময় হারও ভালো পাওয়া যাচ্ছে।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code