ঈদের ছুটিতে তেহারি

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ:

Manual3 Ad Code

ঈদে পরিবারের সদস্যদের জন্য হরেক রকম খাবার তৈরি করা হয়। ঈদের ছুটিতে খাবারের তালিকায় বিফ তেহারিও থাকতে পারে।উপকরণ: গরুর মাংস ১ কেজি, কালিজিরা চাল আধা কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ চা চামচ, সয়াবিন তেল আধা কাপ, রসুন বাটা আধা ১ চামচ, গরম পানি চালের দেড় গুন, মরিচের গুঁড়া আধা চা চামচ, টক দই ১ কাপ, ধনে গুঁড়া আধা চা চামচ, শাহি জিরা আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, সরিষার তেল আধা কাপ, স্বাদ লবণ আধা চা চামচ, কাঁচা মরিচ, লবণ পরিমাণমতো, কেওড়ার জল ১ টে চামচ, জায়ফল, জয়ত্রী, এলাচ ও দারচিনি।

Manual1 Ad Code

প্রণালী: তেহারির মাংস ছোট করে কেটে নিন। সব মসলা, টক দই, লবণ, এলাচ ও দারচিনি দিয়ে মাংস মেখে ৩০ মিনিট মেরিনেট করে রাখুন।

Manual8 Ad Code

একটি পাত্রে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে তাতে মাংস দিয়ে কষিয়ে নিন। সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিন। মাংস সেদ্ধ হলে অল্প ঝোল থাকতেই নামিয়ে নিন। চাল ধুয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। পাত্রে সরিষার তেল দিয়ে এলাচ-দারচিনি দিয়ে চাল দিন। একটু নেড়ে পানি ও পরিমাণমতো লবণ দিন। পোলাওয়ের পানি শুকিয়ে এলে তাওয়ার ওপর অল্প আচে ১০ মিনিট রেখে দিন। রান্না করা মাংস ও পোলাও একসঙ্গে মিশিয়ে নিন। সবশেষে কেওড়ার জল ও শাহি জিরা দিয়ে আবার কিছুক্ষণ দমে রাখুন। এবার সালাদ দিয়ে গরম গরম তেহারি পরিবেশন করুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code