পাটিসাপটা পিঠা তৈরির রেসিপি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: শীত মানেই বিভিন্ন ধরনের পিঠার আয়োজন। এই তালিকায় পাটিসাপটার নাম থাকে উপরের দিকেই। সব বয়সীর কাছেই এটি পছন্দের একটি পিঠা। শীতের এই মৌসুমে ঝটপট পাটিসাপটা তৈরি করে চমকে দিতে পারেন পরিবারের সবাইকে। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

ব্যাটার তৈরির জন্য যা লাগবে

চালের গুঁড়া- ২ কাপ

ময়দা- ১ কাপ

লবণ- ১ চিমটি

ডিম- ২টি

Manual3 Ad Code

গুড়- আধা কাপ

তেল- পরিমাণমতো

পানি- পরিমাণমতো।

পুর তৈরির জন্য যা লাগবে

নারকেল বাটা- আধা কাপ

ঘন দুধ- আধা কেজি

Manual8 Ad Code

সুজি- ১ কাপ

Manual2 Ad Code

এলাচ গুঁড়া- আধা চা চামচ

Manual6 Ad Code

গুড় বা চিনি- স্বাদমতো।

তৈরি করবেন যেভাবে

একটি পাত্রে চালের গুঁড়া, ডিম, ময়দা, গুড়, লবণ ও পরিমাণমতো পানি দিয়ে মিশিয়ে পিঠার ব্যাটার তৈরি করে নিন। এটি খুব বেশি ঘন বা পাতলা হবে না।

এবার একটি প্যানে সুজি ভাজুন। লালচে হয়ে এলে তাতে দুধ ও গুড় মেশান। চাইলে গুড়ের বদলে চিনিও মেশাতে পারেন। ঘন হয়ে এলে তাতে দিয়ে দিন নারিকেল বাটা ও এলাচ গুঁড়া। এবার নামিয়ে রাখুন। অন্য একটি প্যান চুলায় বসিয়ে তাতে তেল ব্রাশ করে নিন। এরপর তাতে পিঠার ব্যাটার গোল করে ছড়িয়ে দিন। রুটিটি সেদ্ধ হয়ে এলে তাতে পুর দিয়ে পাটিসাপটা তৈরি করে নিন। এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code