উত্তেজনা নিরসনের আহ্বান জাতিসংঘের

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘর্ষ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রবিবার (২৫ আগস্ট) সকালে দুপক্ষের মধ্যে ভয়াবহ হামলা-পাল্টা হামলা শুরু হয়। এতে বেসামরিকদের জীবন নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর হুমকি বাড়ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual8 Ad Code

জাতিসংঘের একজন মুখপাত্র জানিয়েছেন, অস্থিরতা প্রশমনে ও শত্রুতা নিরসনে উভয়পক্ষকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মহাসচিব। রবিবার সকালে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে শতাধিক রকেট ও ড্রোন ব্যবহার করে হামলা চালায়। প্রত্যুত্তরে লেবাননে ১০০টিরও বেশি যুদ্ধবিমান দিয়ে আক্রমণ আক্রমণ করে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে দশ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে এটি সবচেয়ে বড় সংঘর্ষগুলোর একটি। ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল-লেবানন সীমান্তে প্রায় নিয়মিত সংঘর্ষ চলছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code